লিড নিউজ
মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


নিউজ ডেস্ক: হবিগঞ্জের হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহি বাস চাপায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (০৩ মার্চ) বিকাল ৩টায় ঢাকা সিলেট মহাসড়কের জগদিসপুর তেমুনিয়া মুক্তিযোদ্ধা চত্তরে এ ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার বেজুড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সনাইফুল মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মুক্তিযোদ্ধা চত্ত¡র সংলগ্ন স্থানে পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসটি আটক করে ব্যাপক ভাংচুর করে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।




