বেগম জিয়ার ৪ মাসের জামিন স্থগিত করেননি চেম্বার আদালত


সিলেট মিডিয়া ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৪ মাসের জামিন স্থগিত করেননি সুপ্রীম কোর্টের চেম্বার আদালত।
খালেদা জিয়ার আইনজীবীদের একজন বলেন, ‘চেম্বার জাজ তার জামিন স্থগিত করেননি। তবে আজকেই তিনি জামিন পাচ্ছেন না। আরো একদিন সময় তাকে অপেক্ষা করতে হবে। ‘
অর্থাৎ জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় তিনি আজকে জামিন পেলেও তিনি আজকে মুক্তি পেতে পারছেন না। আগামী কাল আপিল বিভাগে দুদক এবং রাষ্ট্রপক্ষের আবেদনটি নিষ্পত্তি হবার পরেই বেগম জিয়া মুক্তি পাবেন বলে জানিয়েছেন আদালত।
এর আগে গতকাল বেগম জিয়ার বয়স,শারিরিক অসুস্থতাসহ চারটি দিক বিবেচনায় নিয়ে চার মাসের জামিন মঞ্জুর করেন আদালত।
একই সঙ্গে এ সময়ের মধ্যে খালাস চেয়ে বেগম জিয়ার আপিল শুনানির জন্য প্রস্তুত করার নির্দেশ দেন আদালত। পরে এ আদেশে অসন্তোষ প্রকাশ করে,জামিন ঠেকাতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করার ঘোষণা দেন দুদক।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন বেগম খালেদা জিয়া।
-সময়নিউজ.টিভি




