নগরীর বরইকান্দিতে সংঘর্ষে নিহতদের জানাযা সম্পন্ন


সিলেট মিডিয়া ডেস্ক : মঙ্গলবার বরইকান্দির ৩নং ও ১০নং রোড এলাকার দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’জন নিহত হন। আজ বুধাবার বেলা ২টা নিজ নিজ এলাকায় তাদের জানাযা সম্পন্ন হয়। বরইকান্দির ৩নং রোড এলাকার বাসিন্দা বাবুল মিয়ার জানাযা পরিচালনা করেণ বরইকান্দি নতুন মসজিদের ঈমাম মাওলানা মো: মনির আহমদ। জানাযার পর মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় অংশগ্রহণ করেন বরইকান্দি ইউপি চেয়ারম্যান হাবিব হোসেন, সদস্য এহসানুল হক সানু, স্থানীও আওয়ামী লীগের নেতাকর্মী সহ এলাকার বিপুল সংখ্যক সর্বসাধারণ। এদিকে একই সময় নিহত মাসুক মিয়ার নিজ এলাকা বাদাঘাটের ছালিয়া গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় বলে নিশ্চিত হওয়া গেছে। সিএনজি অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে সোমবার সংঘর্ষের সূত্রপাত হয়।
আর অন্যপক্ষ বলছেন, মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগার ঘটনা নিয়ে দাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় বরইকান্দির ৩নং ও ১০নং রোড এলাকার দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। মঙ্গলবার সংঘর্ষে দু’জন নিহত হন। গুলি বৃদ্ধ ১৭ জন সহ আহত হন শতাদিক। এব্যাপারে দক্ষিণ সুরামা থানার ওসি খায়রুল ফজলের সাথে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বর্তমানে পুলিশ র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। আসামীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ রিপোর্টার লেখা পর্যন্ত কোনো পক্ষ মামলা করে নি বলে জানান ওসি খায়রুল ফজল।




