লিড নিউজ

নগরীর কদমতলীতে গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর মোগলাবাজার থানার কদমতলী এলাকায় খুরশেদ আলম তালুকদার (৫৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মগত্যা করেছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজের বোয়া জাহানারা বেগম এসে অনেক ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে জানালার দিয়ে দেখতে পান খুরশেদ আলম ফ্যানের সাথে ঝুলে আছেন। রাত ১২টার পর যে কোনও সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারনা করছে পুলিশ।

মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেন জানানা, আজ সকাল ৭ টার দিকে কদমতলী খাঁনবাড়ি রাস্তার মুখে জুনেদ আহমদের বাড়ির নিচ তলার একটি রুমের ভেতরে গলায় রশি পেচিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের কাজের বোয়া জানান, সকাল ৭টার দিকে এসে দেখি দরজা ভিতর দিকে লাগানো। অনেক ডাকাডাকি করার পরও কোনো সাড়াশব্দ না পাওয়ায় জানালা দিয়ে দেখতে পাই খুরেশদ আলম ফ্যানের সাথে ঝুলে আছেন। পরে বাসার মালিক জুনেদ আহমদ মোগলাবাজার থানা পুলিশ কে খরব দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত খুরশেদ আলম তালুকদারের বাবার নাম আব্দুর রহিম তালুকদার। তিনি টাইঙ্গাল জেলার ফুলকি ইউনিয়নের বাসাবি থানার দোহার গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট পল্লিবিদুৎ সমিতি-১ এর ট্রেইলার ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।

Related Articles

Back to top button