তুষারপাতের কারণে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি


হতাশা কুইন জেনিফার, নিউইয়র্ক থেকে: তুষারপাতের কারণে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় ২১শে মার্চ ভোর ৬টা থেকে রাত শুরু হয়েছে ভারী তুষারপাত। ইতিমধ্যে নগরীর প্রতিটি রাস্তায় বরফের স্তুপে ঢেকে গেছে। সিটি করপোরেশনের গাড়িগুলো বরফ পরিস্কারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আবহাওয়া বিভাগ আগেই জানিয়েছে, এবারের তুষারপাতে ১৭ থেকে ১৮ ইন্চিস বরফের স্তুপ পড়তে পারে। সেই সাথে বাতাসের গতিবেগ ঘন্টায় ১৫ মাইল বেগ। আজকের আসন্ন তূষারঝড়কে সামনে রেখে গতকাল থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে বিভিন্ন গ্রোসারীগুলোতে ছিলো লম্বা লাইন। প্রয়োজনীয় পানীর গ্যালন, ড্রাই ফুড, জুস, ফল, টর্চ লাইট ইত্যাদি ভর্তি শপিংকার্ট হাতে মানুষগুলোর সারি ছিল রাস্তায় দেখার দেখার মত।
ভোর থেকেই তুষারপাতে ঢাকা পড়ে গেছে নিউইয়র্কসহ আশপাশের অঙ্গরাজ্যগুলো।
ভারী তুষারপাতের কারণে নিউইয়র্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ফেডারেল অফিস, ব্যাংক ও সিটির তত্বাবধানে থাকা সকল অফিসগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পাবলিক স্কুলগুলো বন্ধের ঘোষণা দিয়েছে নগর প্রশাসন। তবে ব্যক্তিমালাধীন স্টোর-গ্রোসারী ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কিছু কিছু আজ খোলা রাখা হয়েছে।
উইন্টারকে বিদায় জানিয়ে গত ২০শে মার্চ শুরু হয়েছে স্প্রিং। স্প্রিং সময়কালে সাধারণত তূষারপাত হয়না। এ সময় শীতের প্রকোপ কমতে থাকে। মরা গাছগুলোতে প্রথমে কলি ফুটতে দেখা যায়, তারপর কচি পাতা। নাতিশীতোষ্ণ একটা সুন্দর সময়কাল হচ্ছে স্প্রিং। এবারের উইন্টার ছিল নিউইয়র্কবাসীর জন্য তিক্ত এক সময়কাল। আবহাওয়ার উলটপালট গতিবিধীর কারণে ফ্লু সহ সর্দি, কাঁশি, জ্বর, নানান রোগের আগমনে হাসপাতালে রোগীদের ভীর লেগেই ছিল স্প্রিং আগমনে নিউইয়র্কবাসী হাঁফ ছেড়ে বেঁচেছিলেন। কিন্তু উইন্টার শেষে স্প্রিং মৌসুমেও এ ধরণের ভয়াবহ তূষার ঝড় নগরবাসীকে চরম হতাশায় ফেলেছে।





