ঢাকায় অর্থমন্ত্রীর সাথে প্রবাসী সেলিম আহমেদের সৌজন্য সাক্ষাৎ


বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদ. ২ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয় অর্থমন্ত্রীর নিজ কার্যালয়ে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদ সৌজন্যে সাক্ষাৎ করেন. এসময় অর্থমন্ত্রী সৌদি আরবে প্রবাসীদের নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয়. অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণের জন্য সর্বতোভাবে তাদের পাশে আছে । প্রবাসীদের কল্যাণের লক্ষ্যে নানা ধরণের কর্মসূচিও গ্রহণ করেছে বাংলাদেশ সরকার । প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে . অর্থমন্ত্রী আরো বলেন বর্তমানে যারা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে কর্মরত আছেন সবাই যেনো মধ্যপ্রাচ্যের আইন মেনে চলার আহবান জানান. অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সৌদি আরব প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদের সাক্ষাত শেষে অর্থমন্ত্রী সিলেট মদন মহন কলেজের একটি আলোচনায় সভায় যোগ দেন.




