লিড নিউজসুনামগঞ্জ

জামালগঞ্জে ঘোড় দৌড়ের আড়ালে চলছে প্রকাশ্যে মদ ও জোয়ার আসর

মোঃ আবুল কালাম জাকারিয়া: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে প্রতি বছরের ন্যায় উপজেলা প্রশাসনের নাকের ডগায় আটগাওঁ মাহমুদপুর মাদ্রাসা সংলগ্ন ঘোড় দৌড় প্রতিযোগীতা ও মেলার নামে ৩দিন ব্যাপি প্রকাশ্য মদ ও জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সচেতন মহল। শুক্রবার রাত থেকে ভীমখালী ইউনিয়নের আটগাও লালবাজার গ্রামের মাহমুদপুর পূর্ব দিকের খেলার মাঠে রমরমা মদ ও জুয়ার আসর বসানো হয়েছে। এতে স্থানীয় পুলিশ প্রশাসন লোক দেখানো অভিযান করে পিছন ফিরার সাথে সাথে আবার শুরু হয়ে যায় মদ ও জোয়ার আসর।
এ মেলায় আটগাওঁ গ্রামের খালিক মিয়া সভাপতি ও শাহিন আলম সেক্রেটারি হয়ে একটি মেলা কমিটি প্রাকাশ্যে ওই মদ ও জুয়ার আসর বসিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, মেলায় আগত দর্শনার্থীরা ঘৌড় দৌড় দেখার জন্য আসলেও সবাই মদ ও জুয়ার আসরের দিকে ছুটছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ওই জুয়া খেলা চলছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন মেলা কমিটি সদস্যরা ঘোড় দৌড় মেলার নামে জুয়ার আসর বসিয়ে গ্রামের সহজ সরল নীরিহ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এভাবে প্রকাশ্যে জুয়ার আসর চললে স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীসহ নতুন প্রজন্মের যুবকেরা জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়বে। এছাড়া এলাকায় চুরি ডাকাতিও বৃদ্ধি পাবে। এলাকাবাসী খোলা মাঠে প্রাকাশ্যে জুয়ার আসর বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে অবৈধ মদ ও জোয়ার বন্ধের প্রতিবাদে স্থানীয় লালবাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ইসলাম বিরুধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি। মানববন্ধন ও বিক্ষোব মিছিল শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাও. সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন- মাও.আব্দুল গাফ্ফার,মাও.জাকারিয়া,মাও.মুফতি তোফাজ্জল হক, মাও.কাজি রশিদ আহমদ,মাও.আব্দল্লাহ আল আলমগীর,মাও.আলতাফুর রহমান প্রমূখ।
এ বিষয়ে মেলা কমিটির সেক্রেটারী খালিক মিয়াকে মোবাইলে একাধিক বার কল করলেও ফোন রিসিভ করেনি।
মেলা কমিটির কোষাধক্ষ্য মো.আব্দল্লাহ জানান,মেলার নামে জোয়ার চলার কথা জানতে চাইলে তিনি বলেন এলাকায় মেলা হলে কম বেশ জোয়া খেলাতো হয়ে থাকে,গত রাতে খেলা হয়েছে এখন ওসি সাবের নির্দেশে খেলা বন্ধ আছে। এ ব্যাপারে উপজেলা ভাইসচেয়ারম্যান মু.রশীদ আহমদ জানান,মেলা বন্ধের জন্য উপজেলা প্রশাসনকে আমি বার বার অবহিত করেছি,এর পরেও যদি অবৈধ মেলার নামে জোয়া খেলা চলে আর এতে যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল হাশেম জানান, এলাকাবাসী আমাকে জোয়ার খেলার কথা জানালে আমি পুলিশ পাঠিয়ে অবৈধ জোয়ার আসর বন্ধ করে দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান বলেন, মেলার নামে জোয়ার আসরের খবর পেয়ে অফিসার ইনচার্জ(ওসি)কে বন্ধ করার জন্য বলেছি। তিনি জানিয়েছেন মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button