আইন আদালতহবিগঞ্জ

চুনারুঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিলেটমিডিয়াডেস্ক:: হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ সোহেল মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার বড়াইল গ্রামের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

সে উপজেলার চন্দনা এলাকার শফিক মিয়ার ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে অাটক ককরে। পরে তার দেহ তল্লাশী করে ১হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চুনারুঘাট থানার ওসি কেএম অাজমিরুজ্জামান  বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে।

Related Articles

Back to top button