প্রবাস

গৌরবোজ্জ্বল স্বীকৃতিতে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের আনন্দ উদযাপন

কে এম সুহেল আহমদ( কাতার থেকে): বাংলাদেশকে উন্নয়শীল দেশের তালিকাভূক্তির ঘোষণার গৌরবোজ্জ্বল স্বীকৃতিতে সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে জাঁকজমকপূর্ণতায় আনন্দ উদযাপন করেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের কাউন্সিলর কাজী জাবেদ ইকবালের পরিচালনায় স্থানীয় পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড হায়াত-এর হল রুমে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেখক সাংবাদিক এ্যাসোসিয়েশন কাতারের সভাপতি ও বাংলাদেশ স্কুল এন্ড কড়জের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ, কে, এম আমিনুল হক কাজল( এনটিভি প্রতিনিধি কাতার) সহ কাতারস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কাতারের উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ স্কুল ও কলেজের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বাংলাদেশী মিডিয়ার সাংবাদিক ও বাংলাদেশ সমাজের সম্মানিত সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন সেক্টরে বাংলাদেশের ধারাবাহিক তথ্য-উপাত্ত দিয়ে ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরেন সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সফিকুল ইসলাম। বাংলাদেশ ১০০টির বেশি রাপ্তানী জোন তৈরি করেছে জানিয়ে সফিকুল ইসলাম বলেন কাতারকে এ ক্ষেত্রে বিনিয়োগ করার আহ্বান জানান।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
উল্লেখ্য যে, গত ১৬মার্চ নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে The Committee for Development Policy (CDP), প্যানেল তিনটি নির্দিষ্ট সূচকে উন্নতি করায় বাংলাদেশকে উন্নয়শীল দেশের তালিকাভূক্তির ঘোষণা দেয়। এর ফলে ১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত এ দেশটি বেরিয়ে আসল। তারই ফলস্বরুপ আয়োজিত এই আনন্দ উদযাপন অনুষ্ঠান।

Related Articles

Back to top button