লিড নিউজ
গোয়াইনঘাটে অটোরিক্সার সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে সড়ক দূর্ঘটনায় মসজিদের এক মুহতামিম নিহত হয়েছেন। নিহত ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি এলাকার বাসিন্দা নূর উদ্দিন। তিনি জৈন্তাপুর বাজার মসজিদের সাবেক ইমাম ও গোয়াবাড়ি মাদ্রাসার বর্তমান মুহতামিম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে নূর উদ্দিন মোটর সাইকেলে করে উপজেলার হাকুর বাজার যাচ্ছিলেন। হাকুর বাজার-ফতেহপুর সড়কের বড়পুল নামক স্থানে পৌঁছলে সিএনজিচালিত অটোরিক্সার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাওলানা নুর উদ্দিন গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




