লিড নিউজ

গোলাপগঞ্জ বনগ্রামের রসিক উদ্দীন আর নেই

কে এম সুহেল আহমদ: সিলেট গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রাম(দক্ষিণবাড়ী) নিবাসী প্রবীণ মুরব্বী মোঃ রসিক উদ্দীন আর নেই। তিনি ১৫ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৮ ঘটিকার সময় নিজ বাড়িতে মারা যান।…ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

ঐ দিন বাদ আসর বনগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠান শেষে তাকে পারিবারিক গুরুস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে সহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।তার মৃত্যুতে শোক প্রকাশ করে ও শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দীন কামাল সহসর্বস্থরের লোকজন।

আমরা সকলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

Related Articles

Back to top button