লিড নিউজ

গোলাপগঞ্জে একটি কলোনিতে আগুন, শিশুসহ নিহত ৫

গোলাপগঞ্জ প্রতিনিধি ::  সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে লক্ষনাবন্দ গ্রামের একটি কলোনিতে আগুন লেগে ঘুমিয়ে থাকা এক শিশুসহ  ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট রবিবার (১৮ মার্চ) সকাল ৬টা থেকে কাজ করে যাচ্ছে। এতে আহত হয়েছেন অন্তত ২০জন।

আগুনে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশসহ স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সিলেটের গোলপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, উপজেলার লক্ষনাবন্দ গ্রামের একটি কলোনিতে রবিবার ভোরে আগুনের সূত্রপাত হয়। এতে ঘুমন্ত অবস্থায় ওই কলোনির চার জন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তেলের পাইপ লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আর বাড়তে পারে বলে তিনি জানান।

আনুমানিক কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত পরে জানা যাবে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button