কাতারে বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাহিত্য সভা


কে এম সুহেল আহমদ, কাতার থেকে:
“এক সাগর রক্তের বিনিময়ে,
বাংলার স্বাধীনতা আনলে যারা ,
আমরা তোমাদের ভুলব না।”
৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত ‘সোনার বাংলাদেশ’ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালের ২৬ শে মার্চ। এক দিনে সেই স্বাধীনতা লাভ হয়নি। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা ছিনিয়ে এনেছে এ স্বাধীনতা আর তাদেরই মাধ্যমে গড়ে উঠেছে স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ।
সেই জাতীয় দিনগুলোকে সম্মানের সাথে স্বরণ করছে দেশ সহ বিদেশে বসবারত বাঙ্গালীরা। সেই ধারাবাহিকতায়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘বাংলদেশ লেখক- সাংবাদিক অ্যাসোসিয়েশ কাতার’র’ আয়োজনে ৩০ মার্চ(শুক্রবার) সন্ধ্যায় দোহা নাজমার হক রেষ্ঠুরেন্টে ‘তোমাকে অভিবাদন বাংলাদেশ শীর্ষক সাহিত্য সন্ধ্যা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি বাংলাদেশ স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক একেএম আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য সন্ধ্যার প্রধান অতিথি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান ও সাবেক লড়াকু ছাত্রনেতা মোহাম্মদ আলী শাহ মহান স্বাধীনতা যুদ্ধে লেখক ও সাংবাদিকদের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ, জাতি গঠনে সাংবাদিকের ভূমিকা অপরিসীম। দেশ ও কাতার প্রবাসী বাংলাদেশীদের উৎকৃষ্ট সাধনে ‘ বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার’ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।
সাহিত্য সম্পাদক আবু হানিফ রানার সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন এরাবিয়ান এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক মোহাম্মদ নূরুল কবির চৌধুরী, বাংলাদেশ স্কুল ও কলেজের বাংলার প্রভাষক মোহাম্মদ আবু শামা, কবি ও লেখক বিজন চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক তামীম রায়হান,এছাড়া ও বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী নূর মোহাম্মদ নূর,সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাহাবুদ্দিন শামীম, সহ-সভাপতি আকবর হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. সালাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য হারুন রশিদ মৃধা, সিলেট মিডিয়া ডটকম প্রতিনিধি ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক সদস্য কেএম সুহেল আহমদ সহ আরও অনেকে।




