খেলাধুলা

এমন ক্যাচ আউট হবেন, তামিম হয়তো ভাবতেই পারেননি!

স্পোর্টস ডেস্ক:: নিদাহাস ট্রফির ফাইনালে প্রথম ব্যাট করতে নেমে ভালোই খেলেছিলেন দুই বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৭ রানে লিটন দাস ফিরে গেলেও আশা ছিল, তখনো উইকেটে তামিম ছিলেন বলে। কিন্তু পরের ওভারের দ্বিতীয় বলে এই অভিজ্ঞ ব্যাটসম্যান ভারতীয় ফিল্ডার সারদুল ঠাকুরের দুর্দান্ত ক্যাচ আউটে সাজঘরে ফিরে যান। এমন ক্যাচে আউট হবেন তা হয়তো ভাবতেই পারেননি তিনি।অবশ্য বাউন্ডারি লাইনের এমন দুর্দান্ত ক্যাচ  ক্রিকেট বিশ্ব দেখেছে অনেকবারই। ইডেন গার্ডেনস ও ব্যাঙ্গালুরুতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারই এমন দারুণ ক্যাচ নিয়েছেন দুইবার। আজ রোববার নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ ও ভারতের হাই ভোল্টেজের ম্যাচে ক্রিকেট বিশ্ব  আরেকবার দেখেছে দারুণ এক ক্যাচ।ম্যাচের ৪.২ ওভারের খেলা চলছিল তখন। বাংলাদেশের স্কোরকার্ডে জমা ছিল ১ উইকেটে ২৭ রান।  ক্রিজে ছিলেন তামিম ইকবাল, বল হাতে যুবেন্দ্র চাহাল। চাহালের ছুঁড়ে দেওয়া বলটাকে তামিম চেয়েছিলেন মাঠছাড়া করতে। সে লক্ষ্যেই ব্যাট চালিয়েছেন তিনি। তবে দুর্ভাগ্যই বলা যায় তামিমের। বল মাঠছাড়া হওয়ার আগেই দারুণ এক ক্যাচ তুলে নেন সারদুল ঠাকুর। বলটা লুফে নিয়েই তিনি শরীরের নিয়ন্ত্রণ প্রায় হারিয়েই বসেছিলেন। টলতে টলতে প্রায় পড়েই যাচ্ছিলেন বাউন্ডারি লাইনে। কিন্তু শেষ মুহূর্তে দারুণ দক্ষতায় সামলে নেন নিজেকে।সারদুলের দারুণ দক্ষতায় টাইগার শিবির হারায় তামিমের গুরুত্বপূর্ণ উইকেট।

Related Articles

Back to top button