লিড নিউজ

আপন ভাই‌কে ফাঁসাতে মেয়েকে হত্যা: পিতা আটক

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজা‌রে আপন ভাই‌কে ফাঁসাতে মাইশা নামক ৬ বছ‌রের শিশু কন্যা‌কে হাত কেটে হত্যা করেছে পিতা। বুধবার (৭ মার্চ) দুপু‌রে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রা‌মে এ ঘটনা‌টি ঘ‌টে।

পু‌লিশ সূত্রে জানা যায়, মামুনুর রশিদের আপন ভাই‌দের সঙ্গে জমিজমা নি‌য়ে বি‌রোধ চলছিল। এরই জে‌রে ভাই‌কে ফাঁসা‌তে সবার প্রকাশ্যে শিশু মে‌য়ের হাতের আঙ্গুল কেটে দি‌য়ে ঘরের ভেতরে শুই‌য়ে রাখে। প‌রে দা হা‌তে নি‌য়ে পরিবারের লোকজ‌নের উপর তাণ্ডব চালায়।

প‌রে স্থানীয়রা পুলিশকে খবর দি‌লে দোয়ারাবাজার থানা পু‌লিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মেয়েকে উদ্ধার ক‌রে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী মেডিকেলে নেওয়ার পর মাইশার মৃত্যু হয়।

এদিকে দোয়ারাবাজার থানা পু‌লিশ পিতা মামুনুর রশিদকে আটক করেছে। দোয়ারাবাজার থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Related Articles

Back to top button