হবিগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের তিতখাই গ্রাম থেকে বিজিত রায় (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টায় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। বিজিত রায় ওই গ্রামের কানু রায়ের পুত্র।
পুলিশ জানায়, ওই গ্রামের পোয়াহাটি নামকস্থানে একটি টিনের ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে আত্মীয় স্বজনরা নিশ্চিত হন ওই ঘরে কিছু রয়েছে। বিকেলে লোকজন ঘরের টিনের ফাঁক দিয়ে দেখতে পায় তীরের সাথে ঝুঁলে আছে বিজিত। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
স্থানীয় লোকজন জানান, বিজিত রায় ওই বাড়িতে একা থাকতো। তার পিতা-মাতা কেউ এখানে থাকতো না।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে মৃত্যু হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না।




