লিড নিউজ
সিলেট ছেড়েছেন খালেদা জিয়া


ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারতশেষে সিলেট ছেড়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার রাত ৯টা ৫৫ মিনিটে খালেদা জিয়ার গাড়ি বহর সিলেট সার্কিট হাউস ত্যাগ করে।
এর আগে রাত ৮টা ২০ মিনিটে জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে দলের চেয়ারপার্সন সংক্ষিপ্ত মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি দলীয় নেতৃবৃন্দকে দলের জন্য কাজ করে যাওয়ার নির্দেশ দেন।
এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টায় সড়ক পথে সিলেট সার্কিট হাউসে পৌঁছান খালেদা জিয়া। দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে সিলেটে অভ্যর্থনা জানান। সবমিলিয়ে খালেদা জিয়ার সিলেট সফর ছিল মাত্র ৬ ঘন্টার। সোমবার সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়া।




