সাংবাদিকতায় পড়ার জন্য স্কলারশীপ দেবে ফেসবুক


নিউজ ডেস্ক: সাংবাদিকতায় পড়ার জন্য স্কলারশীপ দেবে ফেসবুক। সাংবাদিক শিক্ষার্থীদের জন্য ১ মিলিয়ন ডলার স্কলারশীপের ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গত পাঁচ বছরের জন্য ডিজিটাল মিডিয়া, সাংবাদিকতা ও কমিউনিকেশন বিষয়গুলোর জন্য স্কলারশীপ ঘোষণা করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
ফেসবুক কর্তৃপক্ষ আরো জানায়, স্কলারশীপ প্রদানের ক্ষেত্রে তাদের সহযোগী হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিসপানিক জার্নালিস্ট, এশিয়ান আমেরিকান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, নেটিভ আমেরিকান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল লেসবিয়ান এন্ড গে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। প্রতিটি প্রতিষ্ঠান মোট ১০ হাজার করে ডলার প্রদান করবে।
ফেসবুক কর্তৃপক্ষ একটি পোস্টে জানায়, তারা পরবর্তী প্রজন্মের সাংবাদিকতায় প্রশিক্ষণ ও ক্যারিয়ার গড়ায় সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।উল্লেখ্য, ফেসবুক কয়েকদিন আগেই তাদের নিউজ ফিডের সংস্কার করে এবং ভুয়া খবর প্রতিরোধের জন্য ফিচারের ঘোষণা দেয়। দ্য হিল



