শাবিতে পিঠা ও ফানুস উৎসব শুক্রবার


শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী শুক্রবার পিঠা ও ফানুস উৎসব অনুষ্ঠিত হবে।
ঐদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘অজুনতলায়’ পিঠা উৎসব এবং সন্ধ্যা ৬টায় ‘শিক্ষাভবন ই’ প্রাঙ্গণে ফানুস উৎসব অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ক্যাম্প ফায়ার ও বার-বি-কিউ এবং এর পাশাপাশি চলবে “সংগীত সন্ধ্যা”।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন K IN এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে চারদিন ব্যাপী উদযাপনের শেষ দিনে এ আয়োজন হবে।
এছাড়া উদযাপনের দ্বিতীয় দিন হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় আইআইসিটি বিল্ডিং -১ K IN উদ্যোগে মনস্তাত্ত্বিক সমস্যা ও তার সমাধান নিয়ে থাকছে “Psychological Health Care Session “। এই সেশন পরিচালনা করবেন শাবিপ্রবি’র কাউন্সেলিং সাইকোলজিস্ট ফজিলাতুন্নেসা শাপলা।
মঙ্গলবার সংগঠনের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও র্যালীর মাধ্যমে চার দিনব্যাপী উদযাপনের কার্যক্রম শুরু হয়। র্যালিতে উপস্থিত ছিলেন শাহজালালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সিইপি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল আলম আমিন স্যার সহ KIN-র বহু শুভাকাঙ্খী ও সদস্যরা।
প্রসঙ্গত, শাহজালালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন K IN দীর্ঘ ১৫বছর ধরে K IN সদস্যরা লেখা পড়ার পাশাপাশি মানবতার জন্য কাজ করছে।




