লিড নিউজ

যে কারণে শাহজালাল সার কারখানায় উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় ফেঞ্চুগঞ্জ সেচ মৌসুমে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় শাহজালাল সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে ।

মঙ্গলবার সকাল ১১টা থেকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় উৎপাদন বন্ধ করা হয়।

আঞ্চলিক বিপনন কার্যালয় ফেঞ্চুগঞ্জ এর ব্যবস্থাপক বিপ্লব কুমার বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, সরকারি নির্দেশনা আসলে আবারও উৎপাদন চালু হবে।

তিনি বলেন, আজ সকাল থেকে উৎপাদন বন্ধ রয়েছে। সরকারি নির্দেশেই এটি বন্ধ করা হয়েছে। আবার সরকার থেকে নির্দেশনা আসলে এটি চালু হবে।

সেচ মৌসুমে সরকারের বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পায়। সেই চাহিদা পূরনের লক্ষেই এইরকম সিদ্ধান্ত হয়। এটি প্রতিবছরই এক দুবার করা হয়ে থাকে বলে জানিয়েছেন জালালবাদ গ্যাস ট্রান্সিমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌ. মো. শাহীনুর ইসলাম।

তিনি বলেন, সরকারের যখন বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পায়। অধিকতর বিদ্যুৎ প্রাপ্যতার জন্য বছরে একবার দুবার তা বন্ধ করা হয়। সেটি ৫দিনও হতে পারে আবার ১০ দিনও হতে পারে।

দেশের বৃহত্তম সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা।

২০১২ সালের ২৪ জুন দেশের বৃহত্তম এই সার কারখানায় ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই বছরের শুরুতে সার কারখানা নির্মাণের জন্য ১৫০ এক জমি অধিগ্রহণ করা হয়। চীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে সার কারখানাটি নির্মাণে এর আগে ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এটি নির্মাণে ব্যয় হয়েছে ৫৪০৯ কোটি টাকা। তন্মধ্যে চীন সরকার ও চীনের এক্সিম ব্যাংক দেয় ৩৯৮৬ কোটি টাকা। বাকি টাকা বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে দেয়া।

Related Articles

Back to top button