লিড নিউজ

মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশি আটক

সিলেটমিডিয়াডেস্ক: ১৭ বাংলাদেশিসহ মোট ৫৪ জনকে আটক করেছে মালয়েশিয়ার কেদাহ ইমিগ্রেশন বিভাগ। আলোর সেতার প্রদেশে নাগা এবং কুবাং পাসু এলাকায় সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ‘ওপ মেগা’ নামে এক অভিযানে এ ব্যক্তিদের আটক করা হয়।

কেদাহ ইমিগ্রেশনের পরিচালক জুহায়ের জামালউদ্দিন বলেন, রোববার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টা থেকে ভোর ৩টা ৫ মিনিট পর্যন্ত অভিযান পরিচালিত হয়। চারটি নির্মাণ এলাকা ছাড়াও মুকিম নাগা’র কংসী হাউজে অভিযান চালানো হয়।

তিনি জানান, মোট ৮৫ জন ব্যক্তির তথ্য যাচাই করার পর ৫৪ জনকে অনিবন্ধিত পাওয়া যায়। এর মধ্যে ইন্দোনেশিয়ার ২৯ জন পুরুষ, ৪ জন নারী এবং একটি শিশু। এছাড়াও ১৭ জন বাংলাদেশি এবং ৩ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। আটককৃতদের বয়স ১ থেকে ৫৭ বছরের মধ্যে।

সিকে বেলানতিক ইমিগ্রেশন ডিটেনশনে পাঠানোর আগে আটককৃতদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লক আপে রাখা হয়েছে।

Related Articles

Back to top button