লিড নিউজ

গোলাপগঞ্জে যুবলীগ কর্মী খুন

সিলেটমিডিয়াডেস্ক: গোলাপগঞ্জে ভাদেশ্বরে ছুরিকাঘাতে আফছার হোসেন (১৭) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের কাদিপুরে এ ঘটনাটি ঘটে। রোববার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত যুবলীগ কর্মী ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর গ্রামের এনাম উদ্দিনের পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার কাদিপুরে একটি ওরসের অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে কয়েকজনের সাথে নিহত আফছার হোসেনের কথা কাটাকাটি হয়।
এর জের ধরে দুর্বৃত্তরা আফছার হোসনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশ জড়িতদের আটক করতে তৎপর রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

Related Articles

Back to top button