লিড নিউজ

খালেদার জন্য মোনাজাত করার সময় বিএনপি নেতার মৃত্যু

বাহুবল প্রতিনিধি: বাহুবলে দলীয় কর্মসূচিতে খালেদা জিয়ার জন্য আবেগঘন মোনাজাত পরিচালনার সময় অসুস্থ হয়ে মৃত্যুকোলে ঢলে পড়লেন এক বিএনপি নেতা । ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে বাহুবল বাজারে।

রাত পৌঁনে ১২টার দিকে তার মৃত্যুখবর নিশ্চিত করেন থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সরকার। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত অনশন কর্মসূচি শেষে বুধবার মাগরিবের আযানের আগে আবেগঘন মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা মাওলানা কাজল মিয়া।

এক পর্যায়ে অঝুরধারা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১১টার দিকে মাওলানা কাজল মিয়া (৪০) মৃত্যুবরণ করেন। উত্তর হামিদনগর আবাসিক এলাকায় বসবাসকারী আব্দুস ছমদ-এর পুত্র মাওলানা কাজল মিয়া সাতকাপন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তার মৃত্যুর খবর বাহুবলে পৌঁছলে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Back to top button