লিড নিউজ

খাদিম বিসিকে ভাঙচুর, প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :: আধিপত্য বিস্তার নিয়ে সিলেট নগরের খাদিম বিসিক শিল্প নগরী এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুৃরের ঘটনায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সড়ক অবরোধ করে রাখেন তারা। এ কারণে যান চলাচল বন্ধ রয়েছে। একই সাথে দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে গাড়ীরও।

এর আগে সন্ধ্যায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে ৫জন আহত হন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন সংঘর্ষের বিষয়টি সিলেট মিডিয়াকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছাত্রলীগের রকি-পংকী নেতৃত্বে অপর গ্রুপের আলাই’র অনুসারীদের ওপর গুলি বর্ষণ করলে সংঘর্ষ শুরু হয়। এতে আলাই গ্রুপের ৫ জন আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button