লিড নিউজ

কারাগারে বেগম খালেদা জিয়া

নিউজ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ে ৫ বছরের কারাদণ্ড দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ৩টায় দিকে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।  এর আগে পৌনে ৩টার আগে বকশীবাজারের আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালত থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের পথে নেওয়া হয়।

এর আগে, দুপুর সোয়া ২টার দিকে আদালত হাজির হন খালেদা জিয়া। এসময় তার সঙ্গে বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। রায় শোনার পর আদালতে উপস্থিত খালেদা জিয়ার আইনজীবীরা হট্টগোল শুরু করেন।

Related Articles

Back to top button