লিড নিউজ
কামরানের সুস্থতা কামনায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল আজ


সিলেট : বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন আছেন। সোমবার তার হৃদযন্ত্রে ৪টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে ৩টি অপসারণ করে রিং বসানো হয়েছে বলে জানা গেছে
বদর উদ্দিন আহমদ কামরানের সুস্থতা কামনায় সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার বাদ আসর হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
এতে সিলেট মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।




