লিড নিউজ

আজমিরিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সিলেটমিডিয়াডেস্ক: আজমিরীগঞ্জ উপজেলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ দিলু মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। দিলু শিবপাশা গ্রামের মৃত তোফানী মিয়ার পুত্র।

 

রবিবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানাধীন রানীগঞ্জ বাজার থেকে তাকে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে গ্রেফতার করা হয়।

 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দিলু পাঁচ মাসের কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী ।

 

Related Articles

Back to top button