লিড নিউজ

সিলেট সদর উপজেলা সি এইচ সি পি দের অবস্থান কর্মসূচি পালন

নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার সি এইচ সি পিদের চাকুরী জাতীয়করণের দাবিতে টানা তিন দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সিলেট সদর উপজেলা দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি জনাব লোকমান মিয়া ও সাধারণ সম্পাদক জনাব মো:ফয়ছল আহমেদের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সি এইচ সি পিদের বিভাগীয় সমন্বয়ক জনাব জামিল আহমদ,সিলেট জেলা সভাপতি জনাব আকরামুল হক চৌধুরী,সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলামসহ আরো অনেকে।

নেতৃবৃন্দ বলেন,তাদের দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবেন। আগামি ২৩ তারিখ সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে তাদের স্মারকলিপি প্রেরণসহ কর্মসূচি চালিয়ে যাবেন।এমনকি তারা ঢাকা অভিমুখে তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করে দাবি আদায়ে সরকারকে বাধ্য করবেন বলে জানা গেছে।

এদিকে সিলেট সদর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সাথে রয়েছে তাদের স্বাস্থ্য সেবার প্রশংসা।সিলেট সদর উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক,সমাজকর্মী ও সংগঠক মোঃ সাইফুল ইসলাম ও তাদের ন্যায্য দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন,মো : দুলাল আহমদ,সুদীপ শর্মা, উমারানী তালুকদার, রুজিনা আক্তার,শাহেদা বেগম,হাজেরা খাতুন,ফাতেহা বেগম,তাছলিমা বেগম,দীপা দাশ,রেবা রাণী পিংকি,রুবিনা বেগম,সুলতানা রাজিয়া,জোবেদা বেগম চৌধুরী প্রমুখ।

Related Articles

Back to top button