মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতার নাজমা শাখার কার্যকরী কমিটি গঠন


সুহেল আহমেদ, কাতার থেকে: “মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন” দোহা, কাতারের নাজমা শাখার ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়েছে। মাওলানা শরীফ উদ্দীনকে সভাপতি ও ক্বারী মোঃ সুহেল আহমদকে সেক্রেটারি করে এ কমিঠি গঠন করা হয়। মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন কাতারের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলানা শরীফ উদ্দীনের পরিচালনায় ২৬ জানুয়ারী (শুক্রবার) কাতার সময় রাত ৮ ঘটিকার সময় দোহা কাতারের নাজমার খেজুর বাগান মসজিদে অনুষ্ঠিত একটি সাধারণ সভায় এ কার্যকরী কমিটি ঘোষনা করেন সভার প্রধান অতিথি মজলিসে ইত্তেহাদুল দোহা কাতারের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেক্রেটারী ও কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতিব মাওলানা মুশাহীদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সম্পাদক ও কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম হাফিজ মাওলানা মাহবুব আব্দুল মতীন, ইত্তেহাদ শিল্পীগোষ্ঠী কাতারের সহকারী পরিচালক হাফিজ মাওলানা মাজহারুল ইসলাম ও সদস্য হাফিজ মাওলানা সাকীবুল হাসান মাহদী।
১৫ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন সহঃ সেক্রেটারী মাওলানা জুনায়েদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দীন তারেক, সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাদুর রহমান, বায়তুল মাল সম্পাদক মোঃ সুমন মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রায়হান উদ্দীন, সহঃ সমাজকল্যাণ সম্পাদক হায়দার আলী, প্রচার সম্পাদক বোরহান উদ্দীন, সদস্য হাফিজ আব্দুল হামিদ, মুশতাক আহমদ, মোঃ আব্দুল বাছির, আব্দুল কাইয়ুম ও মোঃ ফয়জুল ইসলাম।



