লিড নিউজ

জৈন্তাপুরে নিখোঁজ ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে নিখোঁজের ৪দিন পর পরিত্যাক্ত পুকুর হতে যুবকের লাশ উদ্ধার করল পুলিশ৷ থানায় ইউডি মামলা৷

পুলিশ ও এলাকাবাসী সূত্রে যানা যায়- গত ৫ জানুয়ারী শুক্রবার সকালবেলা প্রতিদিনের ন্যায় বাড়ী হতে কাজের জন্য সিলেটের কীং ব্রীজ এলাকায় যায়৷ সে প্রতিদিন বাড়ী হতে রিক্সা ঠেলানোর কাজে ঐ স্থানে অবস্থান করে, গত শুক্রবার সে কাজে গেলে অার ফিরে অাসেনি৷

ফিরে না অাসায় নিকত্মায়ীরা সকল স্থানে খোঁজ খবর নেয়ে কোন সন্ধান পাননি তার পরিবার। সোমবার সকাল ৭টায় নিজগ্রামের সিদ্দিক অালীর নতুন নির্মাণ করা পুকুর হতে তার লাশ দেখতে পায় স্থানীয় এক মাদ্রাসার ছাত্র, তাৎক্ষনিক ভাবে বিষয়টি ইউপি সদস্য জালাল উদ্দিনের মাধ্যমে ইউপি চেয়ারম্যান বাহারুল অালম বাহারকে জানানো হয়৷

চেয়ারম্যান জৈন্তাপুর মডেল থানাকে অবহিত করলে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাইনুল জাকির,এস অাই মুফাজ্জল হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের সিদ্দিক মিয়ার পুকুর হতে একই গ্রামের কুটি মিয়ার ছেলে বিলাল উদ্দিন (২৫) এর লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে অধিকত্বর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে৷

পুলিশ জানায় সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করি৷ এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষতেকে কোন অভিযোগ করা হয়নি। তবে পুলিশ অধিকত্বর তদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠায় এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

এ বিষয়ে দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাটি থানা পুলিশকে অবহিত করি এবং ঘটনাস্থলে ছুটে যাই ও বিলালের পরিবার এবং এলাকার লোকজনের সাথে আলাপ করে বিষয়টি জানার চেষ্টা করি। যেহেতু পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করেনি আসা রাখি পুলিশ তদন্তে আসল ঘটনা বের হয়ে আসবে।

Related Articles

Back to top button