লিড নিউজ

কমলগঞ্জে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়লো অটোরিক্সা

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা অভিমুখী পারাবত ট্রেনের ধাক্কায় ১০০ ফুট দূরত্বে ছিটকে পড়েছে একটি সিএনজি অটোরিক্সা। এ সময় এক বছরের ছেলেসহ আসমা বেগম (২৫) নামের এক মহিলা গুরুতর আহত হন। তিনি মলগঞ্জ সদর ইউনিয়নের সড়ইবাড়ী এলাকার আব্দুল আহাদের স্ত্রী।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলস্টেশন সংলগ্ন গেইটবিহীন লেভেল ক্রসিং এলাকায় গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান- সিএনজি অটোরিক্সায় থাকা ৬ যাত্রীর মধ্যে ৪জন নেমে যেতে সক্ষম হয়। তবে ছেলেসহ আসমা বেগম গাড়ীতেই অবস্থান করছিলেন।

ভানুগাছ রেলস্টেশন মাষ্টার শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Related Articles

Back to top button