এমসি কলেজ রোটারেক্ট ক্লাবের শীতবস্ত্র বিতরণ


নিউজ ডেস্ক : রোটারেক্ট ক্লাব অব সিলেট এমসি কলেজের উদ্যোগে দরিদ্র আও সুবিধাবঞ্চিতদের মধ্যে “বার্ষিক শীতবস্ত্র বিতরণ” অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সিলেট নগরীর উপশহরস্ত তেররতনে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি রোটারেক্টর রুহুল আমীন কমলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের স্বপ্নদ্রষ্ঠা পিডিজি ড. মনজুরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মহসীন আলি। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রোটারেক্টর পিপি সাইদুল করিম রেজা, জেলা সচিব রোটারেক্টর পিপি রফিকুল আলম রফিক, আইপিপি আব্দুল আব্দুল মালিক সিপন, ক্লাব সচিব রোটারেক্টর আমিনুল ইসলাম। ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাদির জিকু, খন্দকার শাহজাহান, লোকমান বুলবুল প্রমুখ। এছাড়াও কলেজের বিভিন্ন সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনসিসি’র ক্যাডেট আন্ডার অফিসার আলি আকবর, কর্পোরাল আলি হোসেন, নিসচা’র সাধারন সম্পাদক হাবিবুর রাহমান, দপ্তর সম্পাদক আব্দুল মুমিন, টুরিষ্ট ক্লাবের যুগ্ম সম্পাদক নাজমুল হুদা তালুকদার, প্রথম আলো বন্ধুসভা সিলেট জেলার দপ্তর সম্পাদক কালিম উদ্দিন, এমসি কলেজ শাখার সাধারন সম্পাদক ফজল আহমদ, ফটোগ্রাফি সোসাইটি’র মাহফুজ হাসান প্রমুখ। এসময় প্রধান অতিথি ক্লাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অত্র এলাকায় মেডিকেল ক্যাম্প আয়োজনের আশা প্রকাশ করেন। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ক্লাবের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং অতীতের ন্যায় ভবিষ্যতে যে কোন অনুষ্ঠানে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।



