লিড নিউজ

অনলাইন প্রেসক্লাবের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

রোববার সন্ধ্যায় আপিল বোর্ডের সভায় শুনানী শেষে এই সিদ্ধান্ত দেন আপিল বোর্ডের প্রধান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য মখলিছুর রহমান কামরান। এর আগে শনিবার সন্ধ্যায় আপিল বোর্ডের কাছে আপিল আবেদন করেন দুই প্রার্থী।

আপিল বোর্ডের অন্য দুই সদস্য হলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ও মোঃ মুহিবুর রহমান।

এদিকে, রোববার সন্ধ্যায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিলেট অনলাইনে প্রেসক্লাবের নির্বাচন কমিশন।

নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা-

সভাপতি : মুহিত চৌধুরী (বর্তমান সভাপতি)।
সহ-সভাপতি : গোলজার আহমদ হেলাল (বর্তমান সহ সভাপতি)।
সাধারণ সম্পাদক : মকসুদ আহমদ মকসুদ (বর্তমান সাধারণ সম্পাদক)।
সহ-সাধারণ সম্পাদক : এম. সাইফুর রহমান তালুকদার (বর্তমান সহ সাধারণ সম্পাদক) ও তাওহীদুল ইসলাম।
কোষাধ্যক্ষ : মেহেদী কাবুল (বর্তমান কোষাধ্যক্ষ)।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক : খন্দকার আব্দুর রহিম (বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক)।
পাঠাগার ও প্রকাশনা সম্পাদক : শিব্বির আহমদ ওসমানী (বর্তমান কার্যকরি পরিষদ সদস্য) ও মোঃ কামাল আহমদ।
ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক : আব্দুল মুহিত দিদার (বর্তমান কার্যকরি পরিষদ সদস্য)।
সদস্য : ফারহানা বেগম হেনা (বর্তমান কার্যকরি পরিষদ সদস্য), মাসুদ আহমদ রনি, কামরুল আলম, মুহাম্মদ রুহুল আমীন নগরী ও জাবেদ আহমদ।

এসময় সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মোঃ ইরফানুজ্জামান চৌধুরী, নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও সালাহ উদ্দিন আলী আহমদ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button