লিড নিউজ

মাদ্রাসার ভূমিতে পাবলিক টয়লেট নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন: কঠোর কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারী আলীয়া মাদ্রাসার ভূমিতে পাবলিক টয়লেট নির্মাণ নিয়ে তীব্র আন্দোলনে যাচ্ছে মাদ্রাসাটির শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করেছে মাদ্রাসার কয়েক’শ সাধারণ ছাত্র।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই সীদ্ধান্ত পরিবর্তন করা না হলে ২৪ ঘন্টার টানা হরতাল সহ আরো কঠোর কর্মসূচী দিবে মাদ্রাসার শিক্ষার্থীরা।

7d827664867cac70ce3c90c16ab5ad63.0

পরে সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী ও পুলিশের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করে সাধারণ ছাত্ররা। এসময় ঘটনাস্থল থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মোবাইল ফোনে কথা বলেন প্যানেল মেয়র কয়েস লোদী। এর পর তিনি আলীয়া মাদ্রাসার প্রিন্সিপালের সাথে কথা বলেন।

সরেজমিন দেখা যায়, আলীয়া মাদ্রাসার এবং সিভিল সার্জন অফিসের ভূমিতেই সীমানা দেয়াল নির্মাণ করা হয়েছে। এই দেয়ালের মধ্যেই পাবলিক টয়লেট নির্মাণ কাজ শুরু করেছ সিসিক।

Related Articles

Back to top button