লিড নিউজ

বড়লেখায় দুই সন্তানসহ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ২ সন্তানসহ প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয়রা বিষয়টিকে রহস্যজনক মনে করছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলাকান্দি গ্রামের একই পরিবারের ৩ সদস্যের ঝুলন্ত লাশ তাদের বসতঘর থেকে উদ্ধার করেছে।

নিহতরা হলেন- কাতার প্রবাসী আকামত আলীর স্ত্রী মাজেদা বেগম (২৫), মেয়ে লাবনী বেগম (৫) ও ছেলে ফারুক আহমদ (৩)। নিহত মাজেদার বাবার বাড়ী কুলাউড়া উপজেলার সাদিপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কাতার প্রবাসী আকামত আলীর স্ত্রী বসত বাড়ীর প্রায় ১শ’ গজ অদুরে মিস্ত্রী দিয়ে ঘর নির্মাণ করাচ্ছেন। প্রতিদিন তিনি মিস্ত্রীদের সাহায্য সহযোগিতা করতেন। মঙ্গলবারও তিনি বসত ঘর ও নির্মাণাধীন স্থানে যাওয়া আসা করছিলেন।

বিকেল সাড়ে ৪টার দিকে দিবাংশু নামে মিস্ত্রী সিমেন্টে নিতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে দরজার ফাক দিয়ে মাজেদাসহ মেয়েকে ঝুলন্ত দেখে লোকজনকে জানায়।
খবর পেয়ে ইউপি সদস্য মাসুক আহমদ ও আওয়ামী লীগ নেতা মোক্তার আলী পুলিশে খবর দেন। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের ঝুলন্ত লাশ ও মেঝে থেকে শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদ জানান, তিনি বিকেল ৫টার দিকে খরব পেয়েই ঘটনাস্থলে অবস্থান করেন। কি কারণে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত নন। ধারণা করছেন বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউছুফ জানান, মা ও মেয়ের ঝুলন্ত ও শিশুপুত্রের লাশ মেঝ থেকে উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন। ময়না তদন্তের জন্য লাশ তিনটি মর্গে প্রেরণ করা হবে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকান্ড তা এ মুহুর্তে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

Related Articles

Back to top button