লিড নিউজ
পুলিশের সাথে গোলাগুলিতে আসামী নিহত


কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে পুলিশের সাথে গোলাগুলিতে হবিবুর রহমান হবি (৪৫) নামে ডাকাতি মামলার এক ওয়ারেন্টি আসামী নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ আরো ৫/৬ জন আহত হয়েছেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কানাইঘাট থানার পুলিশ ওয়ারেন্টি আসামী হিসাবে হবিবুর রহমানকে ধরতে যায়। এ সময় হবিসহ তার পরিবারের সদস্যরা পুলিশের সাথে গোলাগুলিতে লিপ্ত হয়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত হবি নিহত হয়। এ ঘটনায় আরো কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। তিনি জানান, হবির লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হচ্ছে।




