লিড নিউজ

ধর্মপাশায় কলেজ শিক্ষক খুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার প্রতিপক্ষের লাঠির আঘাতে আবু তৌহিদ ওরফে জুয়েল (৩৬) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। নিহত জুয়েল কাকিয়াম গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি পাশের জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক। এদিকে পুলিশ ঘটনার পরপরই গোপন সংবাদের ভিত্তিতে পাশের বারহাট্টা উপজেলাধীন রানিগাঁও নামক হাওরে অভিযান চালিয়ে প্রতিপক্ষের আব্দুর রাজ্জাক (৪০) ও হেলিম মিয়া (৫০) নামে দুই জনকে আটক করেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাকিয়াম গ্রামের কলেজ শিক্ষক আবু তৌহিদ অরফে জুয়েলের সঙ্গে প্রতিবেশী বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের দপ্তরি আব্দুর রাজ্জাকের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে কলেজ শিক্ষক জুয়েল তার বিরোধপূর্ণ ওই জায়গায় একটি টিনের ঘর নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষের আব্দুর রাজ্জাক ও একই গ্রামের গাজী শামছুর রহমানের নেতৃত্বে ৫-৬ জন ঘটনাস্থলে এসে জুয়েলকে ঘর বাঁধতে নিষেধ করেন।

Related Articles

Back to top button