লিড নিউজ
আলোচিত মুন্নির হত্যাকারীকে গ্রেফতার করায় দিরাই থানার ওসিকে পুরস্কার প্রদান


দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল কে ১ লক্ষ টাকা পুরস্কার প্রদান করেছেন।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বহু আলোচিত দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী মুন্নীর হত্যাকারী বিচক্ষণতার সহিত দ্রুত সিলেট থেকে গ্রেফতার করায় এ পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এডিশনাল এসপি হাবিবুল্লাহ, বেলায়েত হোসেন শিকদার প্রমুখ।উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর শনিবার রাত ৮ টার দিকে দিরাই পৌর শহরের মাদানী মহল্লায় বাসায় ঢুকে হোমায়ারা আক্তার মুন্নী কে ছুরিকাঘাত করে হত্যা করে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জামাল উদ্দিন সরদারের বখাটে পুত্র ইয়াহিয়া সরদার।



