শ্রীমঙ্গলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত আ’লীগ নেতা


শ্রীমঙ্গল প্রতিনিধি : ছিনতাইকারীদের কবলে পড়েছেন শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল।
সোমবার ২০ নভেম্বর বিকেল ৩টার দিকে সবুজবাগ এলকার তার বাসার সামনে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে সাথে থাকা সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা যায়- সোমবার দুপুরে অর্ধেন্দু কুমার দেব শহরের হবিগঞ্জ রোডের রুপালী ব্যাংক শ্রীমঙ্গল শাখা থেকে সাড়ে ৫ লাখ টাকা উত্তোলন করে।নিজের গাড়িতে করে সবুজবাগ আবাসিক এলাকায় তার নিজ বাসায় যাচ্ছিলেন। পথে দুইটি মোটরসাইকেলে করে চার জন ছিনতাইকারী গাড়িটির গতি রোধ করে। ধারালো অস্ত্রের মুখে ছিনতাইকারীরা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে অর্ধেন্দু কুমার দেব তাদের বাধা দেন। এ সময় ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে অর্ধেন্দু কুমারকে ছুরিকাঘাত করে বামহাতের আঙ্গুল কেটে ফেলে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ওসি কে.এম. নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায থানায় মামলা দায়ের হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



