শাহজালাল (রহ.) মাজারের কুপের পানিকে জমজমের পানি বলে প্রতারণা: তদন্তের নির্দেশ


নিউজ ডেস্ক : হজরত শাহজালাল (র.) এর মাজারে ডিপ টিবওয়েলের পানিকে মক্কার জমজম কুপের পানি বলে বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আগামী ৩০ নভেম্বরের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে ইসলামিক ফাউন্ডশনের উপপরিচালককে নির্দেশ দিয়েছেন সিলেটের মূখ্য মহানগর হাকিম আদালত।
গত ৩১ অক্টোবর এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় একাত্তর টেলিভিশনে। এরপর বিষয়টি আদালতের নজরে আনেন এইচ এম আব্দুর রহমান নামের একজন নাগরিক।
রোববার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো প্রতারণার অভিযোগ আমলে নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালককে তদন্তের নির্দেশ দেন।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে মাজারের একটি অসাধু চক্র মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে এ ধরনের ধর্ম ব্যবসা চালিয়ে আসছে।
আদালতের এই নির্দেশকে ধর্মপ্রাণ সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন। তারা দাবী করে বলেন শাহজালাল র. এর মাজারকে জেলা প্রশাসনের দায়িত্বে হস্তান্তর করা উচিৎ।




