লিড নিউজ

মৌলভীবাজারে মুক্তিযোদ্ধার ওপর হামলা: ছাত্রলীগ নেতা আটক

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনসার আলীর (৬০) ওপর হামলার ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মো. মবশ্বির আলী (৩৫) মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাবেক ছাত্রলীগ নেতা সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বাসিন্দা।

উল্লেখ্য,  মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে মৌলভীবাজার চৌমুহনা থেকে মোটরসাইকেল যোগে শমসেরনগর রোডের দিকে যাওয়ার পথে মুক্তিযোদ্ধা কমান্ডার আনসার আলীকে পেছন থেকে দা দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায় মবশ্বির আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরদিন বুধবার সকালে এ ঘটনায থানায় মামলা দায়ের করা হয়।

Related Articles

Back to top button