লিড নিউজ

মাধবপুরে প্রায় আড়াই লাখ টাকার গাঁজা জব্দ

নিউজ ডেস্ক :  হবিগঞ্জের মাধবপুরে প্রায় আড়াই লাখ টকার ৬৬ কেজি গাজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার আখড়া রোড এলাকায় অভিযান চালিয়ে থেকে তা জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে আখড়া রোড এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা জব্দ করা হয়। অভিযানকালে পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। ৬৬টি কেজি জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৩১ হাজার টাকা।

Related Articles

Back to top button