লিড নিউজ

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক :: দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ। কনে রায়েবা নাঈমা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি তাসকিনের এক ঘনিষ্ঠ বন্ধু গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র তাসকিন আহমেদের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে তাসকিন ও তার নববধূ্ নাঈমার বেশ কয়েকটি ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।

তাসকিন তার সতীর্থ সকলকে বিয়ের দাওয়াত করেছেন। তবে আগামী ৪ নভেম্বর বিপিএল খেলা নিয়ে প্রায় সকল খেলোয়ার ব্যস্ত থাকার কারণে তার বিয়েতে উপস্থিত হয়ে পারেননি। আর এই তালিকা থেকে বেরিয়ে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি তাসকিন আহমেদের বিয়েতে যোগ দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা সফরের আগেই বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে দেশে ফেরেন তাসকিন আহমেদ।

Related Articles

Back to top button