লিড নিউজ

দুর্নীতির কারণে সৌদি প্রিন্সসহ ২০১ জনকে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক : দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে ১০০ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে বহু ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে সিনিয়র প্রিন্স, মন্ত্রী ও প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন।

গত প্রায় এক সপ্তাহ ধরে দেশটির রাজধানী রিটজ কার্লটন হোটেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল শেখ সাউদ আল-মুজিব জানান, মোট ২০৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলেও, এর মধ্যে সাতজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না এনেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি জিজ্ঞাসাবাদের আওতায় থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করেননি। তিনি বলেন, তাদের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে।

শেখ সাউদ আল-মুজিব একথাও নিশ্চিত করেছেন জিজ্ঞাসাবাদের কারণে দেশটিতে স্বাভাবিক ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। কারণ শুধু ওইসব ব্যক্তিদের অ্যাকাউন্টই জব্দ করা হয়েছে।

নতুন করে গঠিত দুর্নীতি বিরোধী কমিটির উদ্যোগে এ তদন্ত চলছে বলেও জানান শেখ সৌদ আল-মুজিব। যার দায়িত্বে রয়েছেন ৩২ বছর বয়সী নতুন ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন সালমান।

Related Articles

Back to top button