তাহিরপুর-গবিন্দশ্রী সড়কের বেহাল দশা


তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের তাহিরপুর বাজার থেকে গবিন্দশ্রী সড়কের বেহাল দশা দীর্ঘ দিন ধরে। ফলে চরম দূর্ভোগের শিকার হচ্ছে ৩টি গ্রামের প্রায় ৫হাজারের অধিক জনসাধারন। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত স্কুল,কলেজের ছাত্র-ছাত্রী,বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের লোকজন, ব্যবসায়ীসহ সকল স্থরের লোকজন উপজেলা সদরে ও বাজারে চরম দূর্ভোগের মধ্য দিয়ে চলাচল করছে। যেন দেখার কেউ নেই।
এলাকাবাসী ও বিভিন্ন সুত্রে জানাযায়,উপজেলা সদর থেকে সুনামগঞ্জ জেলা সদরে বিভিন্ন যানবাহন দিয়ে যে কোন সময় চলাচল করতে পারলেও তাহিরপুর বাজার থেকে গবিন্দশ্রী পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক দিয়ে চলাচল করা যাচ্ছে না।
এই সড়কটি মধ্যে ভাটি তাহিরপুর গ্রামে (উপজেলা সদর থকে প্রায় ১কিলোমিটার দূরে) রয়েছে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়,একটি মডেল স্কুল এ দুটি স্কুলে প্রায় ২হাজারের অধিক শিক্ষার্থী আসা-যাওয়া করে প্রতিদিন। স্কুলের পাশেই রয়েছে একটি তহশীল অফিস সেখানেও প্রতিদিন শত শত মানুষ আসা যাওয়া করছে। পাশেই ঠাকুরহাটি গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে যেখানেও প্রতিদিন বিভিন্ন রোগে আক্রান্ত মা,শিশুসহ সকল নারী-পুরুষ চিকিৎসা নিতে আসছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে এই সড়ক দিয়ে এই উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়ন ও পাশ্বভর্তি মধ্যনগড় থানা ও ধর্মপাশা উপজেলার হাজার হাজার জনসাধারন চলাচল করে এই একটি মাত্র সড়ক দিয়ে। যার জন্য এই সড়কটি একটি গুরুত্বপূর্ন সড়ক এ উপজেলার বাসীর জন্য। বর্ষায় হাওরের ঢেউয়ে কয়েকটি স্থানে ভাঙ্গন দেখা দেয়। গত ৪বছর ধরে এই সড়কের ডালাই ও রড উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে। ফলে প্রয়োজনে সিএনজি,রিক্সা সহ কোন প্রকার যানবাহন নিয়ে ৩টি গ্রামের জনসাধারন চলাচল করতে পারছে না। পায়ে হেটে চলাচল করতে হচ্ছে বাধ্য হয়ে।
আরো জানাযায়,প্রায় সাড়ে ৩বছর পূর্বে এই সড়কে নাম মাত্র কাজ করে বিশাল অংকের টাকা হাতিয়ে নেয় সংশ্লিষ্ট কতৃপক্ষ। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। ভাঙ্গাছুড়া এই সড়কে দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে অনেক দূর্ঘটনা গঠেছে। এতে করে আহত হয়েছে স্কুল,কলেজের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় অর্ধশতাধিক জনসাধারন। যার জন্য স্থানীয় এলাকাবাসীর মাঝে র্দীঘ দিনের চরম ক্ষোভ বিরাজ করছে।
একাধিক শিক্ষক ক্ষোভের সাথে জানান, এই সড়ক দিয়ে গুরুত্বপূর্ন ৪টি প্রতিষ্ঠানে নিজেদের প্রয়োজনে সর্বস্থরের জনসাধারন চলাচল করে। র্দীঘ দিন ধরে এসড়কটির এই বেহাল অবস্থা দেখে আসছি আমরা।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান,এই সড়কটির বিষয়ে সবার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।




