জয়ের জন্য সিলেটের দরকার ১৩৭ রান


ক্রীড়া প্রতিবেদক, প্রেসবক্স থেকে : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে জয় পেতে সিলেট সিক্সার্সের প্রয়োজন ১৩৭ রান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করেছে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।
ঢাকার হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান এসেছে এভিন লুইসের ব্যাট থেকে। বাকি ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে ২৩ রান করেছেন সাকিব আল হাসান আর ২০ রান যোগ করেন ক্যামেরন ডেলপোর্ট।
সিলেট সিক্সার্সের পক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন নাসির হোসেন, আবুল হোসেন এবং লিয়াম প্লাঙ্কেট।
সিলেট সিক্সার্স : উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, রস হুইটলি, সাব্বির রহমান, নাসির হোসেন অধিনায়ক, শুভাগত হোম, নুরুল হাসান উইকেটরক্ষক, তাইজুল ইসলাম, আবুল হাসান, লিয়াম প্লাঙ্কেট, ক্রিসমার সান্টোকি।
ঢাকা ডায়নামাইটস : কুমার সাঙ্গাকারা উইকেটরক্ষক, এভিন লুইস, সাকিব আল হাসান অধিনায়ক, ক্যামেরন ডেলপোর্ট, কাইরন পোলার্ড, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, আবু হায়দার, সাকলাইন সজীব, আদিল রশিদ।




