লিড নিউজ
জুড়ীতে সড়ক দূর্ঘটনায় আহত ৩


জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভূয়া বাজারস্থ কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটেছে। এতে গাড়ীর চালকসহ আহত ৩জন । ঘটনাটি বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টার দিকে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়াগামী ব্রয়লার মুরগী পরিবহনকৃত একটি টাটা গাড়ীর সাথে ঢাকা থেকে আসা একটি শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ব্রয়লার মুরগী পরিবহনকৃত টাটা গাড়ীর চালকসহ ৩জন আহত হন। স্থানীয়দের সহযোগীতায় কুলাউড়া ফায়ার সার্ভিসের
একটি ইউনিট এসে তাদেরকে উদ্ধার করে, প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাতে কোন উন্নতি না হওয়ায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে দুজন কে ভর্তি করা হয় এবং গাড়ী চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
জুড়ী থানার এস আই ওয়াহেদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




