ছাতকে বসত বাড়ি জবর-দখল ও গাছ কর্তনের অভিযোগে আ’লীগ নেতা কারাগারে


ছাতক প্রতিনিধিঃ ছাতকে বসত বাড়ি জবর-দখল ও গাছ কর্তনের অভিযোগে এক আ’লীগ নেতাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সুনামগঞ্জ আদালতে একটি মামলায় জামিন না মঞ্জুর করে তাকে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়। তার নাম আব্দুল খালিক (৪০)। সে দক্ষিণ খুরমা ইউনিয়ন আ’লীগ (একাংশের) সেক্রেটারি ও খুরমা গ্রামের মৃত সুধন আলীর পুত্র।
জানা যায়, ২০১৬সালের মে’ মাসে আব্দুল খালিকের নেতৃত্বে মহব্বতপুর স্বাস্থ্য কেন্দ্রের পাশে লন্ডন প্রবাসি ইউছুফ আলমের (লালু হাজি) প্রায় ৮একর বাড়ি ও ফসলি জমি দখলের প্রচেষ্ঠা চালায়। এসময় কেয়ারটেকার আফতাব মিয়াসহ লোকজনকে মারপিট করে বাড়ির কয়েক লাখ টাকার গাছ কেটে বিক্রি করে।
তার বিরুদ্ধে মহব্বতপুর হাসপাতালের ভূমি জবরদখল করে ধান চাষও পুকুরে মাছ চাষ, গত অক্টোবর মাসে খুরমা গ্রামের প্রায় আড়াই শ’পরিবারের কাছ থেকে পল্লী বিদ্যুৎ সংযোগের নামে প্রতি পরিবারে ৪শ’ টাকা করে আদায়, ২০০০সালের ১৭আগষ্ট খুরমা বাজারে তৎকালীন আ’লীগের সরকার দলীয় এমপি মুহিবুর রহমান মানিকের উপর প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ, খুরমা হাইস্কুলও খুরমা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি থাকার সুবাদে স্লিপ ফান্ডের টাকা, হাইস্কুলের লাখ টাকার গাছ বিক্রিসহ তহবিল আত্মসাত, থানায় তদবিরবাজি, মামলাবাজি, সরকারি-বেসরকারি ভূমি জবর-দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।



