লিড নিউজ

গোলাপগঞ্জে সিলিন্ডার জালিয়াতি চক্রের চার সদস্য গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জ পৌর এলাকার সরস্বতী বড়বাড়ী থেকে সিলিন্ডার জালিয়াত চক্রের চার সদস্য গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক শংকর চন্দ্র দেব ও উপ পরিদর্শক হেলাল আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জালিয়াতির সরঞ্জামসহ তাদের আটক করে।

আটক জালিয়াত চক্রের সদস্য হচ্ছেন পৌর এলাকার সরস্বতী বড়বাড়ী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বদরুল আলম, রনকেলী উত্তর গ্রামের আস্তকিন আলীর ছেলে জামাল আহমদ (২৭) ও কামাল আহমদ (২২) এবং একই গ্রামের আকুল আলীর ছেলে মনাই আহমদ (১৯)।

পুলিশ জানায় আটককৃতরা দীর্ঘদিন সিলিন্ডার জালিয়াতির সাথে জড়ি বলে জানায়।

গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলী এ বিষয়ে নিশ্চিত করে বলেন, জালিয়াতচক্রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button