লিড নিউজ

আট গুণী ব্যক্তিকে ‘বিজয় দিবস সম্মাননা’ প্রদান করছে উদ্দীপ্ত বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : মহান বিজয়ের ৪৬ বছর পূর্তি ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘বিজয় দিবস সম্মাননা স্মারক’-২০১৭ প্রদান করছে উদ্দীপ্ত বাংলাদেশ। প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া ও সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হচ্ছে।

সিলেট থেকে মোট আট জনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন ইকরামুল কবির ইকু, মুহিত চৌধুরী, নিজাম উদ্দিন সালেহ, বেলাল আহমদ চৌধুরী, ইকবাল মাহমুদ, বিলকিস আক্তার সুমি, খালেদ উদ-দীন ও বায়েজীদ মাহমুদ ফয়সল।

আগামী ২ ডিসেম্বর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্যসভা হলে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্দীপ্ত বাংলাদেশ যে উদ্দীপনার সৃষ্টি করেছেন তা আমাদের সমাজ-সংস্কৃতিকে আরো গতিশীল করবে।

Related Articles

Back to top button